শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বকশীগঞ্জে মাদক সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে জিয়াউল হক (৩৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. হেদায়েতুল ইসলামের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনার সময় মাদক সেবনের অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর