নবীনগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

বুধবার (২২ জুলাই) সকালে নবীনগর-গোপালপুর সড়কে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আব্দুল মান্নান বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এমপি জানান, পর্যায়ক্রমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, সড়কের দুই পাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here