শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও প্রেমিকের যাবজ্জীবন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কেতাব উদ্দিন হত্যা মামলায় তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীর প্রেমিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. তারিকুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত কেতাব উদ্দিনের স্ত্রী মোছা. নুর নাহার, শ্বশুর মো. নুর মোহাম্মদ, শাশুড়ি মোছা. ছকিনা বেগম এবং স্ত্রীর প্রেমিক মো. আব্দুল গফুর। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলা সূত্রে জানা যায়, নিহত কেতাব উদ্দিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের আলী মুদ্দিনের ছেলে। ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে স্ত্রী নুর নাহার দাওয়াতের কথা বলে তাঁকে বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী নুর নাহার, তাঁর প্রেমিক আব্দুল গফুর এবং অন্য সহযোগীরা কেতাব উদ্দিনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তাঁর মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ প্রায় ২০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর