শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সহ-সভাপতি ইশান গ্রেপ্তার

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে ইশতিয়াক আহম্মদ ইশান (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ট্যাংকেরপাড় এলাকার মো. ইদ্রিস মিয়া ও নাজমুল নাহার দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ইশানকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর