শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ ৭০ বছরের বৃদ্ধ আটক, পলাতক একজন

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে তিন কেজি গাঁজাসহ আব্দুল হক হাওলাদার (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।

পটুয়াখালী সদর থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই সজল সাহার নেতৃত্বে পুলিশের দলটি কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর এলাকায় পায়রা পেট্রোল পাম্পসংলগ্ন ধলুগাজীর মোড়ে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আব্দুল হক হাওলাদারকে আটক করে।

এ সময় তাঁর সঙ্গে থাকা একজন পালিয়ে যান।

তদন্ত কর্মকর্তা এসআই সজল সাহা জানান, এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর