মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরে মেয়াদ ও ইনভয়েসসংক্রান্ত অনিয়ম, তিন ফার্মেসিকে জরিমানা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা বাজারে অভিযান চালিয়ে তিনটি ওষুধের ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরকান্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

অভিযানকালে ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল, ওষুধ কেনার ইনভয়েস দেখাতে না পারা, ড্রাগ নম্বরবিহীন ওষুধ রাখা এবং ওষুধের মেয়াদসংক্রান্ত তথ্য না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে রায় ফার্মেসির মালিক গণেশ মণ্ডলকে ২০ হাজার টাকা, রত্না ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা এবং ঠাকুর ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর