মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গলাচিপায় জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে গলাচিপা উপজেলা যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গলাচিপা পৌর মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি সভাপতি এবং মো. রিমানুল ইসলাম রিমু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন এ কমিটির মাধ্যমে আগামী দিনে জেলা যুবদলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় যুবদলের সভাপতি মো. মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

আনন্দ মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর