ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মানিক মোল্যা উপজেলার বাসিন্দা আফছার মোল্যার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার সদর বাজারের পেছনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানিক মোল্যাকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মানিক মোল্যাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস