রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বেতাগীতে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির গণমিছিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আন্দোলনের চেতনা স্মরণে বরগুনার বেতাগীতে গণমিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবীরসহ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণমিছিলটি বেতাগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মিছিলটি বেতাগী বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর