কুমিল্লার নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) অভিষেক উপলক্ষে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. শাহজাহান, যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহ আলম চৌধুরী, অধ্যাপক হাসনাত আনোয়ার আহমেদ, অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েল, অধ্যাপক ড. তোজাম্মল হক, ড. শাহাদাত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সমাজসেবক বশিরুজ্জামান।
এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জহির রায়হান আহমেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকরাম আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ, কুমিল্লা পলিটেকনিক্যালের শিক্ষক মেরহাজুল ইসলাম, সাংবাদিক শহীদুল্লাহ মজুমদার, সাংবাদিক তাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম লিটন, গ্লোবাল ব্যাংকের কর্মকর্তা মোসলে উদ্দিন, অ্যাডভোকেট এয়াছিন, ছালেহ আহমেদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম ও সুমাইয়া আক্তার, তেজগাঁও কলেজের শিক্ষার্থী ওমর ফারুক রুবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন অন্তরসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার।
আয়োজকরা জানান, নাঙ্গলকোটের উচ্চশিক্ষিত জনগোষ্ঠী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাঙ্গলকোটের সার্বিক উন্নয়নে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে এনজিএ।
অনুষ্ঠানে নাঙ্গলকোটের অধিবাসী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জনকারী ব্যক্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সভায় মো. আবু তালেবকে আহ্বায়ক এবং শোয়াইব খন্দকারকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।