চরভদ্রাসনে প্রস্তাবিত গণভোটের প্রচারণা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ও বিভ্রান্তি

0
163
চরভদ্রাসনে ‘হ্যাঁ–না’ গণভোট প্রচারণা ঘিরে জনমনে কৌতূহল ও বিভ্রান্তি / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রস্তাবিত ‘হ্যাঁ–না’ গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় একটি গণভোট প্রচারণার গাড়ি অবস্থান করলে বাজারের শত শত মানুষ তা ঘিরে ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের কথা তুলে ধরা হলেও গণভোটের মূল উদ্দেশ্য, এর প্রভাব এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে অনেকের কাছেই প্রচারণাটি একতরফা ও অসম্পূর্ণ বলে মনে হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাজারে উপস্থিত সাধারণ মানুষ কৌতূহল নিয়ে প্রচারণা দেখলেও সঠিক তথ্যের অভাবে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জানান। হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিক খালাসী বলেন, “গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সামনে উভয় দিক পরিষ্কারভাবে তুলে ধরা দরকার। তাহলে মানুষ বিষয়টি বুঝে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে।”

স্থানীয়দের একাংশের মতে, গণভোট সংক্রান্ত প্রচারণায় আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও তথ্যভিত্তিক আলোচনা থাকা জরুরি। তা না হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, জনগণের সচেতন সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণভোটের প্রচারণা পরিচালনা করা হোক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here