জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ঢাবি সাদা দলের শ্রদ্ধা

0
140
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের / ছবি - এই বাংলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার :


মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন—ঢাবি সাদা দল।

রবিবার (আজ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বা বিদ্বেষ ছিল না। তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনা করছেন এবং সবাইকে নিয়ে দেশ পরিচালনার চিন্তা করছেন। আশা করি দেশনেত্রীর মতো তিনিও সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে সঠিক পথে পরিচালনা করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অনুষদের আহ্বায়ক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here