নীলফামারীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

0
174
নীলফামারীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইটাখোলা চৌধুরী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া মাহফিলে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান শেষে এতিম ও হাফেজ শিশুদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শেফাউল আলম চৌধুরী লুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু পারভেজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আকরাম, মিনহাজুল ইসলাম মিনহাজসহ অনেকে। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাসেল ইসলাম, মোঃ রিপন ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, নীলফামারী কলেজ ছাত্র দলের সদস্য সচিব রইসুল ইসলাম রানা, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাসন ইসলাম হৃদয় এবং টুপামারি ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাসেদ ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাহফিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here