ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে মানবতার মা ও আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এই জানাজা আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল, নতুন হাট মোড় গোলচত্বর, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও পাকশীর দিয়াড় বাঘইল ঈদগাহ মাঠসহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

