ঐতিহাসিক জনসমাগমে খালেদা জিয়ার শেষ বিদায়

0
198
ঐতিহাসিক জনসমাগমে খালেদা জিয়ার শেষ বিদাযয়ে উপস্থিত দৈনিক এই বাংলা পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ সাংবাদিক বৃন্দ / ছবি - এই বাংলা

ডেস্ক নিউজ :

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ঐতিহাসিক জনসমাগম ঘটেছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত এই জানাজায় দেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় উপস্থিত হন। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানাজায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানরাও জানাজায় শরিক হন।

বিদেশি অতিথিদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ ঢাকায় এসেছিলেন ।

জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক (Gsnewsbd24.com) । জানাজা শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এবং কারও কাছে মায়ের কোনো ঋণ থাকলে তা পরিশোধের নিশ্চয়তা দেন।

বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সাংবাদিক সমাজও তাদের প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) গভীর শোক প্রকাশ করেছে এবং সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।

সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জানাজায় এতো মানুষের উপস্থিতি সবার ভাগ্যে জোটে না ।

ইতিহাস পর্যালোচনা করে সংশ্লিষ্টরা বলছেন, খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে । জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here