কাঁঠালিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

0
173
কাঁঠালিয়ায় মাসিক আইন শৃংখলা সভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তার, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার, মো. নকিরুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবদুল হালিমসহ অন্যান্যরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, উন্নয়নমূলক পরিকল্পনা এবং সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here