বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার কমিটি ঘোষণা

0
295
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন / ছবি - এই বাংলা

যশোর প্রতিনিধি :

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের এ তথ্য দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মূর্খ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলায় সংগঠনের নয়া সদস্যসচিব বি এম আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ১০৩ জনের এ জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শাহেদ মোহাম্মদ রিজভী কে, মুখপাত্র সাঈদ সান এবং সদস্যসচিব করা হয়েছে বি এম আকাশকে।

এ ছাড়া এ কমিটিতে দুইজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আল গালিব, রেজাওয়ান হোসেন আকাশ ও যুগ্ন আহবায়ক হিসেবে আছেন– মনির হোসেন তূর্য, মারুফ হাসান, রেস ওয়ান রনি, হাসান রেজওয়ান রুহিত, মোঃ রিফাত হোসেন, হুসাইন আহমেদ অয়ন, সোহানুর রহমান সোহাগ, ইমন কবির, সোহেল রানা, মেহেদী হাসান সকাল, তালহা জুবায়ের, হযরত মাওলানা রায়হান হোসাইন, এসকে সুজন।

এছাড়াও কমিটিতে একাধিক যুগ্ম সদস্যসচিব, সংগঠক ও সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করে গণতান্ত্রিক ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here