ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মো. দুলাল সিকদার (৪৫) নামে কাঁঠালিয়া সদর ইউনিয়নের কাঁঠালিয়া ওয়ার্ডের এক যুবদল নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলায় আয়োজিত একটি উঠান বৈঠকে অংশ নিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যোগদানের সময় মো. দুলাল সিকদার বলেন, তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন থেকে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে ইসলামের খেদমতে কাজ করবেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করবেন বলেও জানান তিনি।
যুবদল নেতার এ যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মো. মজিবুর রহমান বলেন, মো. দুলাল সিকদার স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

