নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে ব্রাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

0
180
পিরোজপুরে ব্রাক এর আয়োজনে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব আরও কার্যকর করতে পিরোজপুরে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির আওতায় ব্রাক পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। ডায়ালগ সেশনে কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্রাকের আরএম (জিজেডি) উর্মি ভাদুড়ী।

আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম এবং বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা।

এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ডায়ালগে অংশগ্রহণ করেন। বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাক পিরোজপুর জেলা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here