
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে তারুণ্য উৎসব, ঈদ-ই-মিলাদুন্নবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বইপাঠ, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের সাধারণ পাঠকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজ।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন সভাপতিত্ব করেন। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ৬৬ জন বিজয়ীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে গ্রন্থাগারের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় প্রতিটি বিদ্যালয় থেকে তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথি বক্তব্যে শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন এবং বলেন, “বই পড়ার মাধ্যমে জ্ঞান চর্চা করলে সমাজের প্রতিটি শিশু আলোকিত হবে এবং দেশের কল্যাণে কাজ করতে সক্ষম হবে।”
এই বাংলা/এমএস
টপিক
