চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে সোমবার সকাল সাড়ে ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, বখাটেপনা ও যানজট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি পদ্মা নদীর বিভিন্ন ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, শীতকালে ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

