
যশোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গাজী মোঃ সহিদুল ইসলাম সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মনোনয়ন জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক মোঃ আলী সরদার, কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান, কেশবপুর যুব আন্দোলনের সভাপতি মোঃ মুরাদ খান, কেশবপুর উপজেলা আন্দোলনের জয়েন সেক্রেটারি ডাক্তার আব্দুল লতিফ, মোহাম্মদ আলম খান, মোঃ সোহারাব ও আবুল হাসান সহ কেশবপুর উপজেলা শাখার অন্যান্য
নেতৃবৃন্দ।
মনোনয়ন জমা শেষে গাজী মো: সহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন,ধর্মিয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর অঙ্গীকার। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীনভাবে কাজ করতে চান বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক
