বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলার নবীনগরে গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা।
প্রতি বছরের মতো স্থানীয় মানুষের প্রাণের এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ ইং, যা বাংলা ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দের সঙ্গে মিলিত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পৌষ মেলাকে ঘিরে ইতোমধ্যেই নবীনগর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মেলায় গ্রামীণ লোকজ পণ্য, হস্তশিল্পের সামগ্রী, নানা ধরনের খাবারের দোকান বসবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকবে খেলাধুলা এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে। একই সঙ্গে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে পুরো এলাকা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক সম্প্রীতি জোরদার করা, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতি তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলাটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজকরা নবীনগরসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজন নিয়ে ঐতিহ্যবাহী এই পৌষ মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

