শেরপুরে নববধূ মাসরুফা বেগমের রহস্যজনক মৃত্যু, এলাকায় উত্তেজনা সৃষ্টি

0
718
‎ঝিনাইগাতীতে নববধূর রহস্যজনক মৃত্যু / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের কন্যা এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত থাকায় মাসরুফা দীর্ঘদিন নানার বাড়িতে বসবাস করছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে তার রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হলেও বিয়ের পরও তিনি স্বামীর বাড়িতে না গিয়ে নানার বাড়িতেই অবস্থান করছিলেন। রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসরুফাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক উল্লেখ করলেও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here