ঝালকাঠিতে দিবাকরকাঠী বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

0
382
দিবাকরকাঠী মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দিবাকরকাঠী মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী শুক্রবার উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয়।

সকালেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. এনামুল কবীর রেজভী, যিনি বলেন, “এই বিদ্যালয় আমাদের শৈশবের স্মৃতি, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনের কেন্দ্র।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বন্ধন ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনের শেষভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণকে আনন্দঘন ও আবেগময় করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here