রাজনীতি হবে ন্যায়ের পক্ষে, ধর্মীয় রাজনীতি নয়: শাহরিন ইসলাম চৌধুরী

0
763
নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী প্রেসক্লাবে রোববার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “আমরা রাজনীতিটা ন্যায়ের পক্ষে করতে চাই। আমাদের দলের লোকও যদি অন্যায় করে, তার পক্ষে থাকবো না।”

তিনি আরও বলেন, “হিন্দুত্ববাদী বা ইসলামের নাম নিয়ে রাজনীতি আমরা বিশ্বাস করি না। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। শহীদ জিয়া এই নীতিতে বিশ্বাস করতেন, আমরাও করি।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শাহরিন ইসলাম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিউজ করবেন, কিন্তু অপপ্রচার করবেন না। আমাদের ভুল করলে তা প্রকাশ করুন, তবে পজিটিভ কাজও কভার করুন।”

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সাবেক সাধারণ অ্যাড. আল মাসুদ চৌধুরী প্রমুখ।

সভায় তুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here