বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান এ সহায়তা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এ সহায়তা তুলে দেন।

এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বলেন, সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ, দুঃখে সবসময় পাশে থাকে। আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর