ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নি সংযোগের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার সদস্য, সাহিত্য সংস্কৃতি কর্মী, পরিবেশবাদী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এস এম রাজা, সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, বর্তমান সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, আনোয়ার হোসেন জনি সহ-সভাপতি ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও জাহিদুল আলম সনু সহ-সভাপতিটক সাহিত্য পরিষদ।
বক্তারা বলেন, শহীদ মরহুম শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ গুলি করে হত্যা করেছে। আমরা ওই ঘটনার জন্য নিন্দা ও সতীব্র প্রতিবাদ জানাই। একই সাথে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে একটি গোষ্ঠী। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটি করেছে। সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী প্র ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করতে দিতে হবে। সাংবাদিকদের অফিসে হামলা করে লুট করে আগুন দিয়ে তাদের দমানো যাবে না।
বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠন ওই দিন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা করার আগে তাদের সংগঠনের স্লোগান দিয়ে হামলা চালিয়েছে। এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা হাদির মৃত্যুকে অন্য খাতে নেওয়ার জন্য হয়তো এ ধরনের কাজ করেছেন। এর আগেও দৈনিক আমার দেশ, দিগন্ত চ্যানেল বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সেই ধারাবাহিকতায় আজকে এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। আগামীতে যেন আর কোন পত্রিকা অফিসে হামলা ভাংচুর না করা হয় সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এই বাংলা/এমএস
টপিক

