দীপু হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

0
204

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি/উভ।। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিকেলে সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। এ ধরণের হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দেশব্যাপী সংখ্যা লঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন সনাতনী সমাজসহ সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।

কর্মসুচিতে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পরিষদের সভাপতি অশোক মজুমদার, সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here