নেছারাবাদে জেলা প্রশাসক আবু সাঈদের দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন ও হুইল চেয়ার বিতরণ

0
242

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ সোমবার (২২ ডিসেম্বর) নেছারাবাদ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন।

দিনব্যাপী এই সফরে তিনি প্রশাসনিক তদারকির পাশাপাশি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি ভূমি সেবা সহায়তা কেন্দ্র ও জলাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি উপজেলার বিসিক শিল্পনগরী ও ফজিলা রহমান মহিলা কলেজসহ আসন্ন নির্বাচনের বিভিন্ন সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সফরের এক পর্যায়ে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি স্থানীয় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here