বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

0
217

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক আমার দেশ-এর বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা ভবিষ্যতেও পত্রিকাটির এই স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দৈনিক আমার দেশ-এর উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here