চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় আজ বাঁশখালী থানা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের ক্ষেত্রে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ সুপার মহোদয় নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি ব্যারাক, ডাইনিং, হাজতখানা ও অস্ত্রাগার পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার বিশেষভাবে নির্দেশ দেন
অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করতে হবে। চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।পাশাপাশি জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করতে সকল প্রচেষ্টা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত থাকবে।
পুলিশ সুপার সকল কর্মকর্তাকে সতর্ক করে বলেন,“নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি অবলম্বন করবে।” পরিদর্শনকালে বাঁশখালী থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

