বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়ে রাফা সোসাইটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু বক্কর সিদ্দিক, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন ‘রাফা সোসাইটি’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর ইউরেশিয়া রেস্টুরেন্টে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাফা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) জহিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল জামান মোল্লা এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমটি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হুসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন আব্দুর রহিম, উপদেষ্টা সার্জেন্ট কাজী আফাজ উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদিন, লেফটেন্যান্ট আব্দুর রহিম এবং ডেসওয়া (DESWA)-এর চেয়ারম্যান অনারারি ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর