বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চার অ্যাওয়ার্ড (অ্যালামনাই) পেলেন ঈশ্বরদী সরকারি কলেজের ড. মো. জাহিদুল ইসলাম

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ অ্যাওয়ার্ড অ্যালামনাই গ্রহণ করেন ড. মো: জাহিদুল ইসলাম / ছবি - এই বাংলা

ঈশ্বরদী প্রতিনিধি :


রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রিসার্চার অ্যাওয়ার্ড (অ্যালামনাই) গ্রহণ করেছেন ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী–২০২৫ উপলক্ষে গবেষণায় বিশেষ অবদানের জন্য ফেলো, অ্যালামনাই ও ফ্যাকাল্টি—এই তিন ক্যাটাগরিতে রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রসমূহ বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি কর্তৃক গুণগত মান, বৈজ্ঞানিক গুরুত্ব, প্রভাব এবং Q1–Q4 শ্রেণিবিন্যাস অনুযায়ী পর্যালোচনা শেষে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা দেওয়া হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মঈন উদ্দিন ড. জাহিদুল ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

মনোনয়নের ক্ষেত্রে শুধুমাত্র স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের প্রিন্সিপাল অথর ও করেসপন্ডিং অথর হিসেবে ভূমিকা বিবেচনা করা হয়। এই মানদণ্ডে উত্তীর্ণ হয়ে ড. জাহিদুল ইসলাম Researcher Award – Alumni অর্জন করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মো. গোলাম মোস্তফার তত্ত্বাবধানে তিনি Northwestern Bangladesh অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে Fe, Mn ও Pb-এর Mobilization Mechanism বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

হাইড্রোজিওলজি, গ্রাউন্ডওয়াটার কেমিস্ট্রি ও কোয়ালিটিসহ পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেছেন। এ পর্যন্ত তার ৯টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং আরও ২টি প্রবন্ধ রিভিউ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি।

এই সাফল্যে ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মো. গোলাম মোস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মো. জাহিদুল ইসলাম।

এই সম্পর্কিত আরো খবর