পিরোজপুর প্রতিনিধি :
“এসো দেশ বদলাই—পৃথিবী বদলাই” স্লোগানে আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৩ ডিসেম্বর) পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও পাড়েরহাট রাজলক্ষ্মী কলেজের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে। রোমাঞ্চকর ফাইনালে ট্রাইবেকারে রাজলক্ষ্মী কলেজকে হারিয়ে সোহরাওয়ার্দী কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মণ্ডল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন খান প্রমুখ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। পুরো টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুরের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন।
এই বাংলা/এমএস
টপিক

