বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বনফুল মোড়ে ট্রাকচাপায় ছকত আলী (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছকত আলী সদর উপজেলার পূর্ব কুখাপাড়া এলাকার মৃত জসির উদ্দিনের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, শহরের একটি আবাসিক হোটেলে নাইট ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ছকত আলী। ভোরের অন্ধকারে বনফুল মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন,
“দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর