ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু

0
143
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে ঝালকাঠিতে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি পৌর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মোট ১২টি কলেজের দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here