নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0
232
সিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জননেতা এম এ হান্নান ও দলকে সংগঠিত করতে নাসিরনগর উপজেলা সদরে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন। জনসভা শুরুর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

“ভোট দিব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে”—এই স্লোগানকে সামনে রেখে বিকেল ৩টায় নাসিরনগর সরকারি কলেজ-সংলগ্ন চেয়ারম্যান মার্কেট মাঠে নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি বলেন,
“রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, এবং সঞ্চালনা করেন আব্দুল বাতেন শরীফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব খান, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জামাল মিয়া ও মোহাম্মদ বরকত উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম, স্বেচ্ছাসেবক দল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মহিলা দল, ছাত্রদলসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here