হরিরামপুরে বিএনপি প্রার্থী শান্তর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

0
255
বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা / ছবি - এই বাংলা

হরিরামপুর প্রতিনিধি :


মানিকগঞ্জের হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা (লাভলু), উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু ও সদস্য সচিব মো. ইমরান হোসেন, হারুকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি দেশমাতা ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here