কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি পুরাতন জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর টিলাগাঁও ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে অংশ নেন।
প্রতিদিনই তিনি নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সমর্থন কামনা করছেন।
এই বাংলা/এমএস
টপিক
- আনজুমানে আল ইসলাহ
- এমপি পদপ্রার্থী
- গণসংযোগ

