ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ডিমলা উপজেলায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় ওভারটেকের চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় স্বদেশ রায় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ভাটিয়াপাড়া উত্তর পাশে আবুল ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতার আবাইনটারির তারাপদ রায়ের ছেলে এবং সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ট-১১-২৭৯৪ নম্বরের ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
- সড়ক দুর্ঘটনা
- শিক্ষার্থী
- মর্মান্তিক মৃত্যু

