চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

0
185
চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণ, প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা শেষে অতিথিরা র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামার থেকে আনা পশুপাখি ও স্টলসমূহ পরিদর্শন করেন। পরে সফল উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here