নাসিরনগরের বেঙ্গাউত্তা গ্রামে আগুনে বসতঘর পুড়ে ছাই

0
156
নাসিরনগরে বসতঘরে আগুন, নেভাতে এগিয়ে এল গ্রামবাসী / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামে আগুন লেগে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রহমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের জানান, ঘটনার সময় রহমত আলীর পরিবার মাঠে ধান সংগ্রহে ব্যস্ত ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার দিয়ে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী উসমান গনি বলেন, “হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে গ্রামের সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। রাস্তা না থাকায় গাড়ি আসে না, তাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার সুযোগও ছিল না।”

ক্ষয়ক্ষতির বিষয়ে ঘরের মালিক রহমত আলী জানান, “ফ্রিজ, টিভি, কাপড়সহ সবকিছু পুড়ে গেছে। তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।”

নাসিরনগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনিরুজ্জামান দিপু বলেন, “আমরা আগুনের বিষয়ে কোনো খবর পাইনি। খবর পেলে অবশ্যই ঘটনাস্থলে যেতাম।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here