বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে সমাবেশে উত্তেজনা সৃষ্টির অভিযোগ তাওহিদী জনতার

0
134
মানিকগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে উসকানি দেওয়ার অভিযোগ ‘তাওহিদী জনতার’ / ছবি - এই বাংলা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


বাউল শিল্পী আবুল সরকারকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশকে উসকানি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে ‘তাওহিদী জনতা’।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে জেলার আলেম-ওলামা এবং ‘তাওহিদী জনতা’র যৌথ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মো. মজিবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, সহআইন সম্পাদক ওমর ফারুক এবং তথ্য সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু স্থানে আবুল সরকারের মুক্তির দাবি ওঠায় জেলার আলেমসমাজ আশঙ্কা প্রকাশ করে। এ প্রেক্ষিতে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে রোববার সকাল ৯টায় বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে শহীদ স্মৃতিস্তম্ভে স্মারকলিপি প্রদানের ঘোষণার কথা উল্লেখ করেন তারা।

তাদের দাবি, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘তাওহিদী জনতা’র কর্মসূচি এবং পরে সাড়ে ১১টায় আবুল সরকারের সমর্থকদের মানববন্ধন হওয়ার কথা ছিল। কিন্তু তাওহিদী জনতার মিছিল শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে বাউলপক্ষ সেখানে অবস্থান নেয়, যা তাদের ভাষায় ‘নীরব উসকানি’ হিসেবে দেখা দেয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের চারজন করে মোট আটজন আহত হন।

সংগঠনের সহআইন সম্পাদক মোহাম্মদ ওমর বলেন, “গান-বাজনা নিয়ে আমাদের আপত্তি নেই। তবে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ আমরা উপেক্ষা করতে পারি না; তাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here