ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন

0
171
ঝালকাঠিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


নানা আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিন প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচ. এম. জামশেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের, নির্বাচন কর্মকর্তা আবদুস সাত্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মাসউদুল আলম এবং পরিসংখ্যান কর্মকর্তা মামুন হোসেন।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে পশুপালন, দুধ–ডিম–মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here