ডিমলায় জামায়াত মনোনীত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

0
239
নীলফামারী-১: অধ্যক্ষ আব্দুস সাত্তার এর বিশাল মোটরসাইকেল শোডাউন / ছবি : এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার শনিবার (২২ নভেম্বর) ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শোডাউনটি ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ শোডাউনটি উপভোগ করেন এবং প্রার্থীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শোডাউন শেষে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিস্তা উন্নয়ন মহাপ্রকল্পের বিষয়ে তিনি বলেন, “তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়ন হলে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। আমরা সবসময় তাদের পাশে থেকে কাজ করতে চাই।”

বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলের উন্নয়নে কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বেকার যুবকদের জন্য সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি।” এছাড়া তিনি উল্লেখ করেন, “কিছু রাজনৈতিক দল আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ রোকনুজ্জামান বকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। শোডাউন ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সমাপনী ঘোষণা করা হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মাঠপর্যায়ের শক্তিশালী উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here