জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার

0
190
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার / ছবি - সংগৃহীত

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বকশীগঞ্জের পরিচিত রাজনৈতিক নেতা আব্দুর রউফ তালুকদার। তিনি বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক তালুকদারের পুত্র।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে জনসেবা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকা আব্দুর রউফ তালুকদার চারবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা তাকে সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমুখী নেতৃত্বের জন্য চিনেন। তাঁর নেতৃত্বে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক সেবায় বিভিন্ন অগ্রগতি এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা জামালপুর-১ আসনে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে প্রতিস্থাপন করেছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আব্দুর রউফ তালুকদার বলেন, “এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সবসময় কাজ চালিয়ে যাব।”

স্থানীয়রা মনে করেন, অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব হিসেবে তিনি একটি গ্রহণযোগ্য প্রার্থী এবং তার অংশগ্রহণ আসনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here