বরিশাল প্রতিনিধি :
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য মোটরশোভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনগণ ও সমর্থকরা বিপুল সংখ্যায় অংশ নেন।
শোভাযাত্রার পরে গণসংযোগে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার।” অনুষ্ঠানে জেলা শাখার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম।
এই বাংলা/এমএস
টপিক