ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ করেছেন সাবেক ছাত্রদল নেত্রী ও বিশিষ্ট সমাজসেবী মমতাজ বেগম নয়ন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মমতাজ বেগম নয়ন দীর্ঘদিন ধরে সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ড, নারী সমাজের উন্নয়ন এবং মানবসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন। জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি দেশ–বিদেশ থেকে একাধিক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।
২০০৫ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম। বরিশালে বিমানবন্দর স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পদ্মা সেতু নির্মাণ আন্দোলনসহ নানা জাতীয় ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। নারী সমাজকে স্বাবলম্বী করতে তাঁর দীর্ঘদিনের উন্নয়নমুখী কর্মকাণ্ড জনমনে স্বীকৃতি পেয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে পারলে রাজাপুর–কাঁঠালিয়া আসনটি আমরা পুনরুদ্ধার করে বিএনপিকে উপহার দিতে সক্ষম হবো।”
উল্লেখ্য, দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনয়নপ্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কৌশলগত কারণে ঝালকাঠি–১ আসনের ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

