মিরসরাইয়ে জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সম্মেলনে ঐক্যের আহ্বান

0
129
ছবি : এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে স্থানীয় মিঠাছড়া সাসা ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা রেজাউল হক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলেম সংগঠন মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ-সভাপতি সাইয়্যেদ অধ্যক্ষ মাওলানা আবু নোমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেমদের ঐক্য অত্যন্ত জরুরি। মিরসরাইয়ের মাঠে ওলামাদের সক্রিয় উপস্থিতি আশা জাগায়—ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইসলামের বিজয় সহজ হবে।

সভাপতি অধ্যক্ষ মাওলানা রেজাউল হক বলেন, আলেমদের পারস্পরিক ঐক্য ব্যতীত কোনো ক্ষেত্রেই ইসলামের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।

প্রধান বক্তা হিসেবে অংশ নেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের সম্মিলিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহানউদ্দিন , আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সেক্রেটারি মো. মফিজুল হক ছিদ্দিকী, মাওলানা আব্দুল রহমান, মো. নুরুল কবির, মো. নুরুল হুদা হামিদী, মো. মোকতার আহমদ, মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বশর, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা এমদাদুল হকসহ আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here